Main Menu

শ্রীমঙ্গলে ভুয়া র‌্যাব কমান্ডার গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আব্দুল করিম দুলাল (৩৪) নামে এক ভূয়া র‌্যাব কমান্ডারকে আটক করেছে র‌্যাব-৯। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জুপুয়া গ্রামে। বর্তমানে সে শ্রীমঙ্গলের উত্তর ভারাউরা গ্রামে বসবাস করতো।

গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ হায়াতুন্নবীর নের্তৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএজি সাইফুল ইসলাম জানান, নিজেকে র‌্যাব সদস্য দাবী করে চাকুরি দেবে বলে সে চুনারুঘাটের শাছুদ্দিন মিয়ার কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে চাকুরি না পাওয়াতে শাছুদ্দিনের সন্দেহ হলে চুনারুঘাট থানায় মামলা করেন। পরে চুনারুঘাট থেকে মামলাটি র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কাছে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভূয়া র‌্যাব কে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed