একাদশে ভর্তির আবেদন করেনি ২ লাখ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় বাড়ানোর পরেও প্রায় দুই লাখ শিক্ষার্থী আবেদন করেননি।
শুক্রবার এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর।
তিনি জানান, ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে কলেজ ভর্তির আবেদন জমা নেওয়ার সময় শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত করা হয়। যারা শুক্রবার সকাল ১০টার মধ্যে যারা টাকা জমা দেবে, তাদের আবেদন জমা দেওয়ার জন্য বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা হিসেবে এক লাখ ৭২ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী এখনো কলেজ ভর্তির আবেদন করেননি।
তিনি আরও জানান, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করে। প্রত্যেক শিক্ষার্থী এবার গড়ে পাঁচটি করে কলেজে আবেদন করেছেন। তবে সব মিলিয়ে একাদশে ভর্তিতে মোট কতটি আবেদন জমা পড়েছে তাৎক্ষণিকভাবে তথ্য জানা না গেলেও শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আবেদনের ভিত্তিতে দেখা গেছে পৌনে দুই লাখ শিক্ষার্থী আবেদন করেনি।
ভর্তির জন্য এবারও কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। এ ক্ষেত্রে যদি কারও ফলাফল সমান হয়, তাহলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ঠিক করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। আসনের বিপরীতে নির্বাচিত তালিকা থেকে ১৮ থেকে ২২ জুন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৩ থেকে ৩০ জুন। আগামী ১০ জুলাই একাদশে ক্লাস শুরুর পর ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
নীতিমালা অনুযায়ী, ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ১১ শতাংশ কোটার মধ্যে এবার প্রথমবারের মতো প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ করে কোটা রাখা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed