গোলাপগঞ্জে অন্তঃসত্বা মায়ারুনের হত্যা মামলা নেয়নি পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে অন্তঃসত্বা গৃহবধু মায়ারুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা নেয়নি পুলিশ।
গত বুধবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের বাড়ির আঙ্গিনা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
মৃত মায়ারুন বেগম (২৫) ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী। তিনি ৬মাসের অন্তঃসত্বা ছিলেন।
মায়ারুন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের চামাউড়াকান্দি গ্রামের আক্কাছ আলীর মেয়ে।
মৃতের পিতৃ পরিবারের দাবি, যৌতকের জন্য তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মায়ারুনের ভাই সাইদুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ৭জন কে অভিযুক্ত করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে হত্যা মামলা করতে গেলে রহস্যজনক কারণে মামলা নেয়নি গোলাপগঞ্জ থানার ওসি।
বাধ্য হয়ে মায়ারুনের ভাই সাইদুর রহমান ৮ জুন বুধবার সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমানের কাছে মামলা গ্রহনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed