Main Menu

ইয়াতিম শিশুদের নিয়ে সিলেটে জামায়াতের ইফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- পবিত্র মাহে রমজান মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন নাযিলের মাস। এই পবিত্র মাস থেকে শিক্ষা নিয়ে আর্ত-মানবতার কল্যানে সামর্থবানদের এগিয়ে আসতে। বিত্তবানদের সম্পদে ইয়াতিম শিশুদের হক রয়েছে। তাই সামর্র্থ অনুসারে তাদের কল্যানে কাজ করা সকলের নৈতিক দায়িত্ব। কোরআন নাযিলের মাসে কোরআনের সমাজ বিনির্মানে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
বুধবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নগরীর পাঠানটুলা ইয়াতিম খানায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, মুফতী আলী হায়দার, ক্বারী আলা উদ্দিন, মাহমুদুর রহমান দিলোয়া, মাওলানা আব্দুল লতিফ ও ফয়জুল হক প্রমুখ।
ইফতার মাহফিলের পুর্বে ইয়াতিম শিশুদের নিয়ে শাহাদাতবরনকারী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা, মুসলিম উম্মাহর শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Share





Related News

Comments are Closed