কমলগঞ্জে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র রমজান মাসের শুরু থেকেই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবগুলো হাটবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে গেছে। রোজা রাখার পর ভাল ইফতার ও খাবার গ্রহনের ভাবনায় ক্রেতারা বাধ্য হয়ে বেশী দামে সামগ্রী কিনতে বাধ্য হলেও নিন্মবিত্তরা দুর্ভোগে পড়েছেন। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, ভানুগাছ, আদমপুর, মুন্সীবাজারসহ বিভিন্ন হাট বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।
গত ১ জুন কমলগঞ্জে মোদী সামগ্রী ছোলা কেজি প্রতি ছিল ৮২ টাকা। এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে (বাজার বেদে) ৯৫ টাকা থেকে ১২০ টাকা দরে। আগে প্রতি কেজি চিনির দাম ছিল ৫০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৬৫-৬৮ টাকা দরে। তবে সোয়াবিন তেল আগের মতই প্রতি লিটার ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে খেসারী ডাল কেজি প্রতি ছিল ৭৪ টাকা। এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। মুশুরী ডাল আগে ছিল ১৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। গুড়া মরিচ আগে ছিল কেজি প্রতি ১৮০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা করে। সব্জির ক্ষেত্রে ৪০ টাকা কেজির কালো বেগুন এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। কাঁচা মরিছ আগে বিক্রি হয়েছিল কেজি প্রতি ৩০ টাকা করে। এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। অন্য দিকে ফার্মের মুরগীর দাম কেজি প্রতি ২০ টাকা করে বেড়ে গেছে। এখন প্রতি কেজি মোরগ বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে। গরুর মাংস ৪০০ টাকা থেকে বেড়ে এখন ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
দিন মজুর আব্দুলাহ মিয়া, শহিদ মিয়া, আং রাজ্জাক, রফিক মিয়া বলেন, রোজাকে মূলধন করে সুবিধাভোগী ব্যবসায়ীরা এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে বিক্রি করছে। যাদের আয় বেশী তারা বেশী দামে এসব সামগ্রী কিনছেন। কিন্তু তাদের সীমিত আয় দিয়ে জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছে না।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed