সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কয়লা আমদানীকারক গ্রæপের ২০১৫-১৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে গ্রুপের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন গ্রুপের সাবেক সহ- সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া।
সভায় গ্রুপের ২০১৫-২০১৬ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রæপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন। গ্রুপের অর্থ-সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ ২০১৪-১৫ইং সালের অডিট রিপোর্ট ও ২০১৬-২০১৭ইং সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন। সভায় আলোচনাক্রমে সর্বসম্মতিতে অনুমোদন করা হয়। গ্রুপের ২০১৫-২০১৬ইং সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর এম আহমদ এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টস্কে হিসাব নিরীক্ষক নিযোগ করা হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, আলহাজ্ব মোঃ আবদাল মিয়া, আলহাজ্ব মোঃ এমদাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী কলন্দর আলী, ফটিক চন্দ্র সাহা, সাবেক সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক চন্দন সাহা, সাবেক সহ-সাধারণ সম্পাদক পিন্টু চক্রবর্ত্তী, ফয়েজ আহমদ প্রমুখ ।
সভায় সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০১৬-২০১৮ইং সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রাজু চক্রবর্ত্তী , অর্থ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জু গোপাল সরকার, প্রচার সম্পাদক পাপলু দাস, কার্যকরী সদস্য ফালাহ উদ্দিন আলী আহমদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ হারুন রশীদ, মোঃ বদরুল ইসলাম, খালেদ হোসেন, জাহেদ ইকবাল, জয়দেব চক্রবর্ত্তী জয়ন্ত ও কবির আহমদ।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed