Main Menu

শৈলকুপায় ইউপি নির্বাচনে আ.লীগ ১০, স্বতন্ত্র ৪ প্রার্থী বিজয়ী

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চৌদ্দটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ষষ্ঠ দফায় শনিবার (০৪ জুন) সন্ধ্যায় ভোট গণনা শেষে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম হোসেন সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঝিনাইদহের শৈলকুপার উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান, তপন বিশ্বাস, উমেদপুর ইউনিয়নে সাব্দার মোল্লা, সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মামুন হোসেন, ফুলহরি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জামিনুর রহমান বিপুল, হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত জিকু শিকদার, ধলহরাচন্দ্র ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান বিশ্বাস, দুধসর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সোয়েব আলী জোয়ার্দ্দার, বগুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম বিশ্বাস, কাঁচেরকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সালাউদ্দীন মামুন জোয়ার্দ্দার, মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আরিফ রেজা মুন্নু এবং ত্রিবেনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জহরুল হক খাঁন, মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবাইপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দীন বিশ্বাস ও নিত্যানন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।

বিএনপির ৩ প্রার্থীর ভোট বর্জন
শৈলকুপা উপজেলার তিনটি ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।
জালভোট প্রদান, অনিয়ম ও কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগে শনিবার (০৪ জুন) বেলা ১১টার দিকে কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।
এরা হলেন, ধলহরাচন্দ্র ইউপি বিএনপির প্রার্থী আব্দুল বারী মোল্লা, হাকিমপুর ইউপির নজরুল ইসলাম ও মনোহরপুর ইউপির আবুল হোসেন বিশ্বাস।

Share





Related News

Comments are Closed