সিলেটে সরকারবিরোধি লিফলেট জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটক: সিলেট নগরীর লালবাজারের একটি প্রেসে অভিযান চালিয়ে সরকারবিরোধী বিপুল পরিমাণে লিফলেট জব্দ করেছে পুলিশ। এসময় ঐ প্রেস থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লালবাজারের আরাফাত মঞ্জিলের ইলেকট্রো অফসেট প্রেসে অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ।
থানার সেকেন্ড অফিসার ফয়েজ আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসময় বিপুল পরিমাণে সরকারবিরোধী লিফলেট জব্দ করা হয়। এসময় প্রেস থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত তিনজনকে কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযান শেষে ইলেকট্রো অফসেট প্রেসটি সিলগালা করে দেয়া হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed