Main Menu

বেতন বৃদ্ধির প্রতিবাদে ব্লু-বার্ড স্কুলে অভিভাবকদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন বেতন আটকে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বর্ধিত বেতন বহাল রাখার প্রতিবাদে গত ২ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ স্কুলের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে অভিভাবকবৃন্দ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অযৌক্তিকভাবে ছাত্রছাত্রীর বেতন বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানান এবং শিক্ষা মন্ত্রণালয়েল অনুমোদন না হওয়া পর্যন্ত বিগত বছরের ন্যায় বর্তমান ২০১৬ইং সালের শিক্ষার্থীদের বেতন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বেতন পরিশোধ না করার জন্য অভিভাবকবৃন্দকে অনুরোধ করা হয়। মানববন্ধনে আরো বলা হয়, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচী হিসেবে আগামী ৫জুন রবিবার সকাল ৮টায় ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সামনে মিলিত হয়ে সিলেট জেলা প্রশাসক বরাবরে অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীর অভিভাবক আব্দুর রকিব বাবলু, সালেহ আহমদ খসরু, কুমার গণেশ পাল, সাখাওয়াত আলী শাহী, শফিকুল ইসলাম, রেজোয়ান রহমান, দুলাল আহমদ, শামীম আহমদ সুমন, মো. দেলোয়ার হোসেন, বিপুল চন্দ্র তালুকদার, বিশ্বজিৎ দেব, জাহানারা বেগম, পরাগ রায়, তানিয়া রহমান, ফরিদা কোরেশী, জাহাঙ্গির আহমদ, অসিত পাল, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, হারিছ আলী, সাকিল খান, আব্দুস ছালিক, আবিদা সুলতানা, সালমা রশিদ, শাহানাজ করিম, আজিজুর রহমান, আব্দুল খালিক মজনু, মিতা দেব, রূপা দাস, শান্তা দাস, কনিকা, জয় ধর, আপন সূত্র ধর, আম্বিয়া আক্তার, ইশরাক জাহান জেলি, বদরুল হোসেন, কাজল প্রমূখ।

Share





Related News

Comments are Closed