Main Menu

বিয়ানীবাজারে আ.লীগ ৪, বিএনপি ২ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বিয়ানীবাজার প্রতিনিধি : শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামীলীগ ৪, বিএনপি ২ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
স্থানীয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আওয়ামী লীগ মনোনীত জয়ী প্রার্থীরা হলেন- দুবাগবাজার ইউনিয়নে আব্দুস সালাম, শেওলা ইউনিয়নে জহুর উদ্দিন, চারখাই ইউনিয়নে মাহমুদ আলী ও মাথিউরা ইউনিয়নে শিহাব উদ্দিন ।
বিএনপির জয়ী দুইজন প্রার্থী হলেন কুড়ারবাজার ইউনিয়নে আবু তাহের ও আলীনগর ইউনিয়নে মামুনুর রশীদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোল্লাপুর ইউনিয়নে আব্দুল মান্নান, তিলপাড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মুড়িয়া ইউনিয়নে আবুল খায়ের এবং লাউতা ইউনিয়নে গৌছ উদ্দিন বিজয়ী হয়েছেন।

 

 

 

 

Share





Related News

Comments are Closed