নবীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর গ্রামে শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই বাবুল মিয়া (৪৫) খুন এবং অপর ৩ ভাই আহত হয়েছেন। নিহত বাবুলের মৃতদেহ বাহুবল থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বড়চর গ্রামের মৃত লুদু মিয়ার ১১ জন ছেলে রয়েছে। বাবার মৃত্যুর পর পরই ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নিহত বাবুল মিয়া ও বড়ভাই জাহির মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এতে অন্যান্য ভাইয়েরা ওই বিরোধে জড়িয়ে পড়লে ঘরের মধ্যেই তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বাবুল মিয়াসহ ৪ ভাই আহত হয়। আহতদের মুমুর্ষ অবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠায় । শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত এা ঘটনায় মামলা দায়ের বা কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed