Main Menu

সিলেটে আসামাজিকতার দায়ে তিন যুবতীসহ ৮জন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সবুজবাগ এলাকা থেকে আসামাজিকতার অভিযোগে তিন যুবতী ও বাড়ির মালিক শহীদসহ ৮জনকে কে আটক করেছে পুলিশ।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে সবুজবাগ এলাকার শহিদের বাসায় অভিযান চালায় পুলিশ ও এলাকাবাসী। এ সময় পুলিশ আসার খবর পেয়ে তিনতলা বাড়ির সকল দরজা জানালা বন্ধ করে দেয় ভেতরের লোকজন। পরে ডাকাডাকির একপর্যায়ে দরজা খুলতে বাধ্য হয় বাসার মালিক শহিদ। এ সময় তার বাসায় কোন ধরনের অসামাজিকতা চালানো হচ্ছে না বলে চ্যালেঞ্জ করেন তিনি।
পুলিশ তাকে নীচতলার রুম খুলতে বললে বাসার ভেতর কেউ নেই বলে ভনিতা শুরু করে। এক পর্যায়ে পুলিশ ও এলাকাবাসীর চাপে তিনি নিজেই নিচতলার দরজা খুলে দেন। এসময় ঘরে ঢুকে ব্যাপক খোঁজাখুজির পর বাথরুমের সানসেটের ভেতর লুকানো অবস্থায় ৩ যুবতীকে পাওয়া যায় এবং অন্য একটি কক্ষে দালাল সহ আরো ৪ যুবককে আটক করে পুলিশ।
এসময় ব্যাপক তল্লাসি চালিয়ে ঘরের ভেতর হেরোইন সহ নেশা জাতিয় দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক শহিদ আহমদ, তিনি যুবতীসহ ৮জনকে আটক করে শাহপরান থানায় নিয়ে যায়।
এদিকে এলাকার একজন মুরব্বী জানান, শহিদের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট। তার বাসায় প্রতিদিন নেশার আড্ডা বসে। বেশ কয়েকমাস ধরে এই বাসায় নেশার আড্ডার পাশাপাশি দেহ ব্যবসা চালিয়ে আসছিলো। প্রতিদিনই যুবতী ও তরুনদের সমাগম ঘটে এই বাসায়।

Share





Related News

Comments are Closed