বাসর রাতে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে বাসর রাতে এক নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামের প্রবাসী আব্দুন নূরের বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার প্রবাসী আব্দুন নূর ও রোজিনা (১৯) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রী হিসেবে একে অপরকে বরণ করে নেন।
যথারীতি পরদিন বৃহস্পতিবার অতিথি আপ্যায়নের মাধ্যমে বউভাতের অনুষ্ঠানও সম্পন্ন হয়। ওইদিন সন্ধ্যারাতেই বাসর ঘরের ভেতরের দরজা আটকিয়ে জানালার গ্রীলের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নববধু রোজিনার আত্মহত্যার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শুক্রবার (৩ জুন) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা। নিহত রোজিনা বেগম একই উপজেলার সুরমা ইউনিয়নের কাওয়াগড় গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। কিন্তু বিয়ের কথাবার্তা অনেক আগে থেকে সাব্যস্থ করা থাকলেও বর আব্দুন নূর প্রবাসে থাকাকালীন সময়ে এ বিয়ে নিয়ে বর কনে উভয়পক্ষের মধ্যে একাধিকবার দেন দরবার হয়েছে বলেও স্থানীয়রা কানাঘোষা করছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed