Main Menu

শেষ ধাপে সিলেটের ২১টি ইউনিয়নে ভোটগ্রহন চলছে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলার তিন উপজেলার ২১টি ইউনিয়নে আজ শনিবার (৪ জুন) নির্বাচন অনুস্টিত হচ্ছে। সকাল ৮টা থেকে এই ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই উপলক্ষে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি মোতায়েন করেছে। ইতোমধ্যেই কেন্দ্রগুলোতে পৌছে গেছে নির্বাচনী উপকরণ।
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০, জকিগঞ্জ উপজেলার ৯ ও গোয়াইনঘাট উপজেলার ২টি ইউনিয়নে শনিবার সকাল ৮টা থেকে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জকিগঞ্জ উপজেলায় মোট ১৩৭১৬২ হাজার ভোটার রয়েছেন। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ স্বতন্ত্র মোট ৪৮ চেয়ারম্যান প্রার্থী ও ৮১ টি ওয়ার্ডে ৩৩৯ সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৯ টি ইউনিয়নে ৬৫ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩৮৯৮০ জন। মোট ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গোয়াইনঘাট উপজেলায় দুটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার। দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২৩৯০। মোট ১৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। দুই ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৯৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৬ জন প্রার্থী হয়েছেন।
নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য, ২০ জন আনসার সদস্যসহ র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ইউনিয়নে পুলিশের ৩/৪ টি মোবাইল টিম, বিপুল সংখ্যক বিজিবি সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি উপজেলার প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল টিম, ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিষ্টেটের নেতৃত্বে পুলিশের ভ্রাম্যমান আদালত ও এএসপিদের নেতৃত্বে প্রতিটি উপজেলায় তদারকি দল মাঠে রয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code