বিয়ানীবাজারে নির্বাচনে টাকা বিতরণ বন্ধে গ্রামে-গ্রামে পাহারা
বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে ৪ জুন শনিবার। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্ধি প্রার্থীদের টাকা বিতরণ বন্ধে গ্রামে-গ্রামে পাহারা বসানো হয়েছে। নিজের ভোট ব্যাংকে এসে অন্য প্রার্থী যাতে টাকা ছড়িয়ে কোন প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য ‘শিফট করে’ ৪০-৫০ জনের গ্রুপ করা হয়েছে।
এদিকে নির্বাচনকে উপলক্ষ করে বৃহস্পতিবার বিয়ানীবাজারের ব্যাংকগুলোতে টাকার সঙ্কট দেখা দেয়। পৌরশহরের সরকারী-বেসরকারী প্রায় ২৫টি ব্যাংকেই এদিন এ অবস্থা ছিল। দেশ-বিদেশ থেকে প্রতিদ্বন্ধি প্রার্থীদের স্বজনরা বিশেষ ব্যবস্থায় টাকা পাঠিয়েছেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শফিউল্লাহ ভূইয়া জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে তার শাখায় নগদ টাকার কিছুটা সঙ্কট দেখা দেয়।
জানা যায়, উপজেলার শানেস্বর, উলুউরি, তিলপাড়া, বাহাদুরপুর, নয়া দুবাগ, চরিয়া, মইয়াখালি, ফুলমলিক, কাদিমলিক, চন্দগ্রাম, দুধাইর পাতন, বারইগ্রাম, আদিনাবাদ, কাকুরা, জলঢুপ, দিঘলবাক, ঢেউনগর, তাজপুর, খশির, দুধবকসি, সারোপার, তাজপুর, আভঙ্গি, মালিগ্রাম, কাছাটুল, নন্দিরফল, মাটিকাটা, আলীপুর, কোনাগ্রাম, গজুঁকাটাসহ বেশ কয়েকটি গ্রামে দলবদ্ধভাবে ছোট-ছোট ভাগ হয়ে তরুণরা পাহারা বসিয়েছে। পরিচিত-অপরিচিত কাউকে দেখলেই পাহারারত তরুণরা পরিচয় জিজ্ঞেস করে কঠোর নজরদারী করছে।
আলীনগর ইউনিয়নের ব্রাক্ষনবাড়ি গ্রামে পাহারায় নিয়োজিত ছাত্রলীগ নেতা ছাদ উদ্দিন জানান, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা পাহারা দিয়ে টাকা বিতরণ বন্ধ করে রাখছে।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের সবক’টিতে আওয়ামীলীগ, ৯টিতে বিএনপি, ৩টিতে এরশাদের জাতীয়পার্টি, ১টিতে জমিয়তে উলামায়ে ইসলাম, ১টিতে জাসদ (ইনু) প্রার্থী দিয়েছে।
টাকা বিতরণ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোন প্রার্থী টাকা বিতরণের অভিযোগ করেননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed