ফুলবাড়ীতে হিরোইন বহনের দায়ে মহিলার কারাদন্ড
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে হিরোইন বহনের দায়ে মুক্তা বেগম(২৫) নামে এক মহিলাকে ১৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভুমি) মহসিন মৃধার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হিরোইন বহনের সময় ওই মহিলাকে আটক করে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মুক্তা বেগম(২৫) পশ্চিম গোরীপাড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হিরোইন বহন করার সময় ধৃত মুক্তা বেগমকে আটক করে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভুমি মহসিন মৃধা।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed