সিলেটে আওয়ামীলীগের আনন্দ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা এবারের বাজেটকে গণমুখী ও যুগোপযোগী বাজেট হিসেবে আখ্যায়িত করেন।
শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, এডভোকেট রাজউদ্দিনসহ অন্যরা।
সমাবেশে বাজেটকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এ বাজেট দেশের জন্য কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করে বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানান বক্তারা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed