Main Menu

শাবিতে সমাজকর্ম বিভাগের কর্মশালা সম্পন্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ‘ইস্যুজ এন্ড চ্যালেঞ্জেস অব ফিল্ড প্র্যাকটিক্যাম ইন সোশ্যালওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শাবির সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক তাহমীনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভ’ইয়া, অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি মনে করি ফিল্ড লেভেলে প্রাকটিস শিক্ষার্থীদের উপকার করবে। আমি বিশ্বাস করে, এ ওয়ার্কশপে আমরা সকলেই উপকৃত হবো।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নিয়াস আহমেদ অনুষ্ঠানে আগত শিক্ষক শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
দিনব্যাপী ওয়ার্কশপে দুটি টেকনিক্যাল সেশনে পেপার উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান এবং অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
দিনব্যাপী কর্মশালায় ‘ওয়ার্কশপ আউটকামের’ উপর পেপার উপস্থাপন করেন অধ্যাপক ড. ইসমাইল হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

Share





Related News

Comments are Closed