Main Menu

শিক্ষায় বাজেট বৃদ্ধির দাবিতে শাবিতে মানববন্ধন


শাবি প্রতিনিধি : ‘গবেষণার জন্য বাজেট চাই’, ‘পাশের নয় মানের হার বৃদ্ধি করুন’, ‘শিক্ষাখাতের বাণিজ্যিকিকরণ বন্ধ করুন’, ‘শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষা খাতে শক্তিশালী বাজেট’, ‘মানসম্মত শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়’, ‘শিক্ষাখাতে বাজেট বাড়ানো হোক’ প্রভৃতি স্লোগান সম্বলিত পোস্টার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভাগীয় প্রধান ড. একেএম মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আফম জাকারিয়া, মোহাম্মদ মনযুর-উল-হায়দার, জাবেদ কায়সারসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জাতীয় বাজেট (অর্থবছর ২০১৬-১৭) এ শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতি এ মানববন্ধন করে।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ড. মাজহারুল ইসলাম বলেন, সরকার সবসময় বলে আসছে শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ বাড়াবে। কিন্তু যখন বাজেট ঘোষিত হয় তখন দেখা যায়, শিক্ষাখাতকে উপেক্ষা করা হয়েছে। শিক্ষাখাতে বেশি পরিমাণ অর্থ শুধুমাত্র বরাদ্দ নয়, বিনিয়োগ বলে মন্তব্য করেন তিনি।

Share





Related News

Comments are Closed