সিলেটে কার-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে রাস্তার উপর চোরদের কেটে ফেলে রাখা একটি গাছের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৮ জন।
মঙ্গলবার রাত ১১টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ওসমানী হাসপাতালে ও ৪ জনকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে যাত্রী নিয়ে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় যাচ্ছিল সিএনজি অটোরিক্সা (নং- সিলেট-থ-১৩-০৪৪১)। অন্যদিকে, সিলেটে আসছিল একটি প্রাইভেট কার (নং- ঢাকামেট্রো-গ-১২-০৮০৭)। পথিমধ্যে মোহাম্মদপুর গ্রামের সামনের সড়কে রাস্তার উপর চোরেরা একটি বড় বেলজিয়াম গাছ কেটে ফেলে রেখেছিল। গাড়ী দুটি আকষ্মিক ঐ গাছটি দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিক্সাটি দুমড়ে মোচড়ে যায়। সংঘর্ষে দুটি গাড়ীর যাত্রীদের সবাই গুরুতর আহত হন। স্থানীয় জনতা গাড়ী দুটির যাত্রীদের উদ্ধার করেন।
এদের মধ্যে সিএনজি অটোরিক্সা যাত্রীদেরকে ওসমানী হাসপাতালে ও প্রাইভেট কারের যাত্রীদের নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অটোরিক্সা যাত্রী ইমরান আহমদকে (২৫) ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের দেউলি গ্রামের আখলিছ আলীর পুত্র। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন- অটোরিক্সা চালক পারভেজ আহমদ (২৮), জসিম উদ্দিন (২৫) ও পাভেল আহমদ (২৮)। অন্যদিকে, ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন প্রাইভেট কারের ৪ যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও গাড়ি দুটি জব্দ করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed