Main Menu

সিলেট-ভোলাগঞ্জ সড়ক উন্নয়নে ৪৪২ কোটি টাকার চুক্তি সই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিমানবন্দর-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক জাতীয় মহাসড়কে উন্নীত করা হচ্ছে। এ লক্ষ্যে মঙ্গলবার (৩১ মে) ঢাকায় ঠিকাদারের সঙ্গে ৪৪২ কোটি টাকার চুক্তি সই করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩৪ মাস।

চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাচ্ছে। তবে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে পরিবহন খাতে। এরপরই জ্বালানি ও শিক্ষায়। সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহন করা হয়। তাই সড়কটিকে মজবুত করে নির্মাণ করতে হবে।

সড়কের কাজ ছাড়াও একটি সেতু ও দুটি কালভার্ট, প্রায় ৩০ কিলোমিটার ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হবে।

Share





Related News

Comments are Closed