Main Menu

বিশ্বনাথে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা জমিরুল ইসলাম কামালী, চেরাগ আলী মেম্বার, হাফিজ আরব খান, আখলিছ আলী, সুমন মিয়া, রাজু আহমদ, কলমদর আলী, সেবুল মিয়া,আবদুল হান্নান, আনছার মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, গবিন্দমালাকার, যুবদল নেতা ছালে আহমদ, সায়েক মিয়া, রানা মিয়া, ময়নুল মিয়া, আইন উদ্দিন, মাসুক আহমদ সুমন, গিয়াস মিয়া, টিটু মিয়া, সাইফুল, জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, শেখ শাহজাহান মিয়া, ইমরান আহমদ সুমন, শিব্বির আহমদ, রুবেল আহমদ, প্রবেল আহমদ, রুমেল মিয়া, সাইফুল আলম, কিরণ বৈদ্য, আলী আহমদ, টিটু মিয়া, এম সি কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সমির মিয়া, একে রাজু, আখতার আহমদ, রাসেল আহমদ, জুবেল খান, জিবোর রহমান, জয়, মুসতাকিম, সাজু, শাহরিয়া প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আরব খান।

Share





Related News

Comments are Closed