সিলেটে অপহরণের দায়ে ২ ছাত্রলীগ কর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জৈন্তাপুর থেকে যুবক অপহরণের ঘটনায় সিলেট নগরীর টিলাগড় থেকে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে- কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের সামসুল হকের পুত্র লালন হোসেন মোল্লা এবং গোলাপগঞ্জ উপজেলার জালালনগর গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র ফাহাদ আহমেদ। মঙ্গলবার বিকেল ৩টায় টিলাগড় পয়েন্টের টি এম এন্টারপ্রাইজ থেকে তাদের আটক করা হয়।
জৈন্তাপুর পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার জৈন্তাপুরের ঠাকুরের মাটি গ্রামের আব্দুল লতিফের পুত্র ইমরানকে (১৯) অপহরণ করে টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ইমরানের পরিবার অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা পাঠান। কিন্তু অপহরণকারীরা এতে সন্তুষ্ট না হয়ে আরো টাকা দাবি করে। এ ঘটনায় আব্দুল লতিফ জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে এবং বিকাশ নম্বরের সূত্র ধরে টিলাগড় থেকে তাদের আটক করা হয়। পরে সিলেট সরকারী কলেজ সংলগ্ন পেট্রোল পাম্প থেকে অপহরণকৃত ইমরানকে উদ্ধার করে পুলিশ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed