বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে আহত ৬
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কথাকাটাকাটির জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজনগর গ্রামের ইসলাম উদ্দিন ও লয়লু মিয়া লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ইসলাম উদ্দিন, রইছ আলী, লয়লু মিয়া, ইংরেজ মিয়া। বাকি দুইজন আহতের নাম জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
জানা গেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নের রাজনগর গ্রামের ইসলাম উদ্দিন ও লয়লু মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে গ্রামের বেশ কয়েকজন এসে অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed