Main Menu

দৌলতদিয়া যৌন পল্লীতে গিয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর থানার কামারকুন্ডু গ্রামের নজরুল ইসলামের বড়পুত্র ও একমাত্র ছয় বছরের ছেলে আরজুর পিতা বিপুল বিশ্বাস (২৮) গত সোমবার রাতে করুন মৃত্যু হয়েছে।

সরেজমিনে বিপুল বিশ্বাসের বাড়িতে গিয়ে জানা গেছে, বিপুল বিশ্বাস গ্রামের বাজারে কসমেটিক্স ব্যাবসা করত। এলাকাবাসী জানিয়েছেন, একই গ্রামের কবির, মনু ও কিছুদিন যাবত ঝিনাইদহের পাগলাকানায় থেকে ২ জন নতুন বন্ধু (নাম অজানা) সর্বদা বিপুলের দোকানে আড্ডা দিত। সোমবার বিকালে বিপুল ও ৪ বন্ধু মিলে ফরিদপুরে বন্ধুর ছেলের জন্ম দিনের দাওয়াত খাবার কথা বলে বাড়ি থেকে বের হয়।
মঙ্গলবার ভোরের দিকে মুঠোফোনে বিপুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশি ফারুক দ্রত বিপুলের সন্ধানে ফরিদপুরে রওনা করে।
সকালে বিপুলের মরদেহটি উদ্ধার করে ফরিদপুর হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়।

এদিকে বিপুলের বাবা মা ও গ্রামবাসী অভিযোগ করে বলেছেন-কামারকুন্ডু গ্রামের কবির, মনু ও ঝিনাইদহের পাগলাকানায় থেকে ২জন নতুন বন্ধু (নাম অজানা) এরা ফুসলে ফরিদপুর এলাকায় নিয়ে গিয়ে বিপুলকে মেরে ফেলেছে। এখানে উল্লেখ্য, কবির, মনু সহ আরো ২ বন্ধু পলাতক রয়েছে। তাদের মুঠোফোনও বন্ধ আছে।
সাংবাদিক জাহিদুর রহমান তারিক গোয়ালন্দ ঘাট থানা উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন সাথে ফোনে কথা বললে থানা উপ পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন পল্লীতে রাতের কোনো এক সময় সে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচুর পরিমান যৌন উত্তেজক ওষুধ সেবন করায় তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না।

Share





Related News

Comments are Closed