Main Menu

সিলেটে দুটি প্রতিস্টানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এসময় তাকে সহযোগীতা করেন ম্যাজিস্ট্রেট আতাউল গণি ও আম্বরখানা বাজার কমিটির সহ সভাপতি আলাউদ্দিন মুক্তা।
জানা যায়, আম্বরখানা এলাকার বাজারগুলোর ব্যবসা প্রতিষ্টানে দ্রব্য-সামগ্রীর মূল্য তালিকা না থাকায় তাদেরকে তালিকা রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়াও তালিকা না থাকার কারণে আম্বরখানা এলাকার এক মুদি দোকানীকে ১৫শত টাকা এবং খাবারের তালিকা ও পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে জুবেইদা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, পণ্যের তালিকা টানানোর জন্য আম্বরখানা এলাকার ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে যদি তালিকা টানানো না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed