Main Menu

সিলেট-সুনামগঞ্জ সড়কে উন্নত বাস চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে উন্নত বাস চালু ও যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে সুনামগঞ্জ যুব সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্যটি কুমার বসু, পরিমল কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌরসভা কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, সাংবাদিক মাছুম হেলাল, শামস শামীম, মাহমুদুর রহমান তারেক, জাকির হোসেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন উদ্যোক্তারা। বক্তারা বলেন মান্দাতার আমলের পুরনো বাস সার্ভিসের বদলে সিলেট-সুনামগঞ্জ সড়কে নতুন ও উন্নত বাস চালু করতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি বাস ভাড়া চালু করতে হবে। যাত্রী হয়রানি বন্ধ করারও দাবি জানান তারা।

Share





Related News

Comments are Closed