Main Menu

সিলেটে জিয়া পরিষদের আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিস্টাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জিয়া পরিষদের উদ্যোগে ২৯ মে রোববার রাতে নগরীর বন্দরবাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ বলেন, শহীদ জিয়ার মত সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জিয়া সৈনিকদের ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ গ্রহণ ও সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, শহীদ জিয়া যথার্থই বুঝেছিলেন, সার্বিক জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে থাকবে। এ জন্যেই জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বাত্মক জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন। দেশের বর্তমান সংকট মোকাবিলায় শহীদ জিয়ার পথেই আমাদের হাঁটতে হবে।
সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি, শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ সভাপতি সৈয়দ রেজাউল করিম আলো, সাহেদুল ইসলাম বাচ্চু, সালিক আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, ফরিদ উদ্দিন, আজাদ আহমদ, সুজন আহমদ, সেলিম আহমদ, আব্দুল মুকিত সুমেল, শমসুদ্দীন, হৃদয় হাসান রাজ প্রমুখ।

Share





Related News

Comments are Closed