ঝিনাইদহে অগ্নিকান্ডে ৮০ লাখ টাকার মাল ভষ্মিভূত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় অগ্নিকান্ডে সুশীল কুমার সরকার নামের এক ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়েছে। রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
সুশীল এন্ড ব্রাদার্স এর স্বত্তাধীকারী সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুণ জ্বলতে দেখি।
পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সেসময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়।
তিনি আরো জানান, তার গোডাউনে থাকা রেকিড বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও মেরিকো কোম্পানী বাংলাদেশ লিমিটেড ও ফিনলে কোম্পানীর চাঁ, হারপিক, ডেটল শাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে।
আগুনে ৮০ লাখ টাকার ক্ষতি হওয়ায় যেন পথে বসে গেছেন ব্যবসায়ী সুশীল সরকার।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় তারা। সে সময় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed