Main Menu

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানের বিজয় মিছিলে হামলা, আহত ২০

মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আবু ঈমানীর বিজয় মিছিলে উচ্ছৃংখল লোকদের হামলায় ২০জন আহত হয়েছেন। এদের মধ্যে রাজা চৌধুরী (৪০), আব্দুল হক (৩৮), তাজুল ইসলাম (৪৫), লিটন মিয়া (২৫)সহ আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ঈমানীসহ এলাকার শত শত সমর্থকরা মোটর সাইকেল, ট্রাক, পিকআপ ভ্যানে করে রোববার বিকেলে বিজয় মিছিল বের করে নয়াবন্দর থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। বিকেল ৫টার দিকে বিজয় মিছিলটি কাঠালখাইর এলাকা প্রদক্ষিন শেষে নয়াবন্দর আসার পথে কাঠালখাইর এলাকায় কিছু উচ্ছৃংখল লোকজন নব-নির্বাচিত চেয়ারম্যান ঈমানীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে। এসময় বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকলে চেয়ারম্যানের গাড়ি বহরের সাথে থাকা সমর্থকদের গাড়ি বহরের উপর ঢিল পড়ে। এ সময় বিজয় মিছিলকারীরা পাল্টা আক্রমনের চেষ্টা করলে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
নব-নির্বাচিত চেয়ারম্যান ঈমানীর সমর্থকরা অভিযোগ করেন এলাকার জননন্দিত ব্যক্তি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঈর্শ্বাম্বিত হয়ে একটি মহল এই হামলা করেছে। এর আগে দুপুর ২টায় নয়াবন্দর এলাকায় রওশন কমিউনিটি সেন্টার মাঠে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আবু ঈমানী তার বক্তব্যে ইউনিয়নবাসীর অফুরন্ত স্নেহ ভালোবাসায় তাকে বিপুল ভোটে বিজয়ী করায় কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন জানান। এসময় অন্যান্যের বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রবীন নেতা ব্যারিষ্টার এম এ লতিফ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম লেচু, আব্দুন নূর, যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ, মিছবাহ চৌধুরী, সাবাজ খান, নয়াবন্দর বাজার সেক্রেটারী গোলাব আলী, ময়না মিয়া, দুলা মিয়া, যুবলীগ নেতা রুনু আহমদ, টিটু মিয়া, মামুন আহমদ, জুয়েল আহমদ ছাত্রলীগ নেতা রাজু মিয়া, কৃতেশ দাশ, জুয়েল মিয়া, এনামুল হক, দিদার আহমদ, আলী হোসেন, আলী নূর প্রমূখ।

Share





Related News

Comments are Closed