Main Menu

জিয়ার মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির ৪দিন ব্যাপী কর্মসূচী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির ৪দিন ব্যাপী কর্মসূচী শুরু হচ্ছে শনিবার। কর্মসূচীতে রয়েছে শনিবার নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় কাইস্থরাইল জামে মসজিদ, কদমতলী পয়েন্ট মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল। ২৯শে মে রবিবার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ আসর দাড়িয়াপাড়া মসজিদে মিলাদ। ঐদিন বাদ আসর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফাজিলচিস্ত জামে মসজিদে মিলাদ ও পরে ওয়ার্ড সেক্রেটারীর বাসার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ আসর হাওলারপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল এবং বাদ এশা ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শাহী ঈদগাহ মসজিদে মিলাদ এবং বাদ আসর ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উপশহর বি-ব্লক মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ৩০শে মে সোমবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ (সোলেমান হলে) সকাল ১১টায় আলোচনা সভা, ১টায় দোয়া ও শিরনী বিতরণ, ঐদিন বিভিন্ন এতিম খানায় শিরনী বিতরণ করা হবে। ১৫নং ওয়ার্ড বিএনপি এদিন বাদ আসর সোবহানীঘাট জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আগামী ৩১শে মে মঙ্গলবার র্কমূসূচীর শেষ দিনে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ জোহর স্থানীয় মজুমদারীতে এক কাঙালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে। ১৮নং ওয়ার্ড বিএনপি ঐ দিন বাদ আসর কুমারপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড যে সব কর্মসূিচ গ্রহণ করেছে সেসব কর্মসূচিতে নির্ধারিত সময়সূচি অনুসায়ী সর্বাত্মক অংশগ্রহণের জন্যে দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed