সুরঞ্জিত সেনের সুস্থতা কামনায় সিলেটে প্রার্থনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক রেলমন্ত্রী, আইন ও বিচার সংসদীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেন গুপ্তের সুস্থ্যতা কামনায় ২৭ মে করেরপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে সিলেট নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ভাটি বাংলা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র দাস, মহানগর যুবলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা বাবু সুদীপ দেব, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ অরুন কুমার দেব, শিথিল দেব, অমল দেব, অসিত বরন দে, অরবিন্দু দাস, আওয়ামীলীগ নেতা বলাই দত্ত, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন পাল, ইঞ্জি: রনজিৎ চৌধুরী, মোহনা সমাজ কল্যাণ সংস্থার রতন মজুমদার, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম এর সভাপতি রিপন এষ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেব, শাপলা সংঘের সাধারণ সম্পাদক নিপেন্দ্র কুমার দেব, গৌরা সেন, নিখিল দে, বিজিত দাশ, সুমিত দেব, জুয়েল দাস, শ্রমিকলীগের পুলক সরকার, মোহন তালুকদার, আবন দাস, যুবলীগ নেতা মিটু মোহন দেব, মহানগর ছাত্রলীগ নেতা বিদ্যা ভূষণ চন্দ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাগর, অমিত, সানী, রনি প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন জ্যোতিষ চক্রবর্তী।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed