ওসমানী হাসপাতাল হিমাগারে যুবকের লাশ !!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ওই হাসপাতালের হিমাগারে রেখেছে পুুলিশ। তার নাম-ঠিকানা ও স্বজন না পাওয়াতে তার মরদেহ সেখানে রাখা হয়েছে।
সিলেট ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, আব্দুল জলিল (৩০) পিতা-মৃত আব্দুল আলিম ও হবিগঞ্জ জেলা পরিচয়ে পূর্নাঙ্গ ঠিকানা ছাড়াই কে বা কারা গত ১৯মে বেলা ২টায় ওই যুবককে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেই সটকে পড়ে। এর মাত্র ১ঘন্টার ব্যবধানে ওই যুবকের মৃত্যু ঘটে। মৃতের গায়ের গড়ন হালকা , গায়ের রং শ্যামলা, লম্বাটে মূখায়ববে রয়েছে কুছা-কুছা দেড় ইঞ্চি পরিমান দাড়ি ও মূচ, শরীরের লম্বা অনুমান ৫ফুট ৪ ইঞ্চি। মাথায় ২ইঞ্চি পরিমান কালো চুল। কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর কারন ‘বর্ডডেট’ উলেখ করেছেন। এ ব্যাপারে সিলেট কোতায়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরী নং-১২১৭ তারিখ-১৯.০৫.২০১৬ করে মৃতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। পাশপাশি হবিগঞ্জ জেলা পুলিশে বেতার বার্তা প্রেরন করা হয়েছে। ২৭ মে পর্যন্ত কেউ যোগাযোগ না করায় পুলিশ এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত যুবকের কোন স্বজন বা আপনজন থাকলে এসআই আজিম পাটোয়ারী কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট, মোবাইল- ০১৮১৯-৫১৭০৬৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে। বার্তা প্রচারের ৪৮ ঘন্টার মধ্যে কেউ যোগাযোগ না করলে আইনগত ও ধর্মীয় বিধানমতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed