হিলি সীমান্তে দুই বাংলাদেশি আটক
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে জীবন মন্ডল (৩৫) ও মতি লাল মন্ডল (৫০) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা একইভাবে এক মাস আগে ভারতে গিয়েছিলেন।
আটক জীবন মন্ডল (৩৫) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসরুল গ্রামের মৃত মথুরা মন্ডলের ছেলে ও মতি লাল মন্ডল (৫০) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত উদ্ধব লালের ছেলে ।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আটকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed