ওসমানীনগরে তলিয়ে গেছে ৮টি ভোট কেন্দ্র
ওসমানীনগর সংবাদদাতা: শুক্রবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত ও গত কিছুদিনের পাহাড়ি ঢলের কারনে পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের ওসমানীনগরের নিম্নাঞ্চলের কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা বন্যা দেখা দেওয়ায় তলিয়ে গেছে ৮টি ভোটকেন্দ্রের মাঠ।
বৃষ্টিপাতের কারণে আরো কয়েকেটি ভোট কেন্দ্র তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ভোটার ও প্রার্থীরা। জলমগ্ন কেন্দ্রগুলোতে শনিবার ভোট দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
উপজেলার কলারাই সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদীপুর ইউপির রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পৈলনপুর ইউপির ভলবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জায়ফর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিয়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমরপুর ইউপির শাহ্ধসঢ়; সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কঠালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যায় তলিয়ে গেছে। কিছু কেন্দ্রে হাঁটুপানি রয়েছে।
একই সঙ্গে তলিয়ে গেছে অনেক গ্রামের রাস্তাঘাট। অবিরাম বৃষ্টিপাতের কারণে আরো কয়েকেটি ভোট কেন্দ্র তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed