বৃটিশ ভিসা সেন্টার ঢাকায় ফিরিয়ে দেয়ার দাবিতে গণস্বাক্ষর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারতের নয়াদিল্লী থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পুনরায় ফিরিযে আনার দাবিতে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)’র ৫দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচীর ২য় দিন বুধবার নগরীর আম্বরখানায় অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসডিসির প্যাডে গণস্বাক্ষর করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সরকারী বেসরকারী চাকুরীজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্থরের জনতা।
কর্মসূচী চলাকালে এসডিসির চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার জনগণকে গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করার জন্য উদাত্ত আহŸান জানান। তিনি বলেন, বৃটিশ সরকার দিল্লী থেকে ভিসা প্রসেসিং কার্যক্রম বাংলাদেশের রাজধানী ঢাকায় ফিরিয়ে না আনলে এসডিসি জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এসডিসির ১, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭ ও ১৮নং ওয়ার্ডের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতায় গণস্বাক্ষর কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী স্নেহাংষু ভট্টাচার্য সন্টু, এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারী আব্দুল জলিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, প্রচার সম্পাদক কয়েস আহমদ সাগর, ক্রীড়া সম্পাদক আমীন তাহমিদ, মহানগর কমিটির আহŸায়ক মো. আব্দুর রহিম তালুকদার, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সদস্য আমিনুর রশীদ ফুহাদ, এসডিসির ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি মিনু খান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য তুতিন মিয়া, ১৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি সিরাজ খান, ১নং ওয়ার্ডের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমদ সায়েম, প্রচার সম্পাদক সাদিকুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ সোহেল, নির্বাহী সদস্য সদরুল আহমদ, ৭নং ওয়ার্ডের সভাপতি জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আবুল কালাম, নির্বাহী সদস্য শহিদুর রহমান শহিদ, মো. আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল করিম, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ১০নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন সাহাবুল, ৬নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক বীরেন্দ্র কুমার নাথ, এসডিসির সদস্য আজিজুর রহমান সাব্বির, শফিকুর রহমান শফিক, সোহেল আহমদ, নেছার আলম শামীম, দেলোয়ার হোসেনসহ আম্বরখানা এলাকার ব্যবসায়ী, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনতা।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed