প্যারিসে মেয়র রেমি ফেখরের সাথে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময়
আবু তাহির, প্যারিস থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসের দশ এর মেয়র রেমি ফেখরের সাথে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের সার্বিক তত্বাবধানে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্যারিসের গার্দনর্দের অভিজাত রেস্তুরা দিল্লি প্যালেসে এ মতবিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমনের সভাপতিত্বে ও সহ সভাপতি টি এম রেজা ও ,সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যারিস দশ এর মেয়র রেমি ফেখর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম, প্যারিস দশ এর ডেপুটি মেয়র আলেকস্ন্দ্রা কর্দিবার্দ,বাংলাদেশ দুতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার ফিরোজ উদ্দীন,হেড অফ কাউন্সিলার হযরত আলী খান ,ব্যবসায়ী ফোরামের সহ সভাপতি রিপন বড়ুয়া ,সহ সাধারণ সম্পাদক মফিজ আলী ,ব্যবসায়ীপ্যারিস দশ এর মেয়র রেমি ফেখরের সাথে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় নেতা শরিফ আল মোমিন, শাহ জামাল ,সাইফুল ইসলাম ,এমদাদুল হক স্বপন ,পারভেজ রশিদ পিটু ,আজিজুর রহমান,আউয়াল রহমান দ্বীপ ,আলম আহমদ ,শামিম হোসেইন,ফয়জুর রহমান,জাকির হোসেইন ,আক্তারুজ্জামান ,খান সুজন ,মইন উদ্দিন,শাহাদাত আজাদ সহ প্যারিস দশের ব্যবসায়ীরা।
প্যারিস দশ এর ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে মেয়র রেমি ফেখর বলেন, প্যারিসে বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপযোগী ও নির্ভর যোগ্য স্থান । বিশ্বের কাছে শুধু শিল্প সাহিত্যের শহর হিসেবে পরিচিত নয় বরং ফ্যাশন ও ব্যবসার শহর হিসাবেও পরিচিত। এসময় তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের ভূয়সী প্রসংশা করে বলেন, বাংলাদেশীরা ফ্রান্সের আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল বলে আমি জানি। ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম ও প্যারিস দশের সকল বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য প্যারিস মেরি সবসময় সকল ধরনের সহযোগিতার হাত প্রসারিত রয়েছে বলে তিনি জানান।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed