Main Menu

সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু এবং গোটাটিকর বিসিকে সমাবেশে বাসদ সমন্বয়ক আবু জাফর ও গনতন্ত্রী পার্টি সাংগঠনিক সম্পাদক গুরজার আহমদ সহ নেত্রীবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর এক জনসভা ২১মে শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
দুর্যোগপূর্ণ আবওহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিতব্য গ্যাস সংযোগ প্রতিরোধ আন্দোলনের আহবায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহবায়ক বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ই.ইউ. শহীদুল ইসলাম, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন প্রমুখ। জনসভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ওর্য়ার্কাস পার্টি জেলা সভাপতি আবুল হোসেন, জাসদ জেলা সাধারণ সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহŸায়ক কে.এ কিবরিয়া, সিপিবি সাবেক সভাপতি বাদল কর, সাম্যবাদী দলের অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরী, আইনজীবি সমিতির এড. ওবায়দুর রহমান, গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উদীচী জেলা সহ-সভাপতি এনায়েত হাসান মানিক, সিপিবি নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, বাসদ নেতা প্রনব জ্যোতি পাল, জালালাবাদ গ্যাস ওয়ে: এসো: এর নেতা চঞ্চলেন্দু দাস চঞ্চল, বিভূ প্রকাশ রায়, সেলিম আনোয়ার চৌধুরী, হারুন মিয়া, সালিক মিয়া, আজাদ মিয়া, সোবহান মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র মৈত্রি সভাপতি স্বপন দাস, ছাত্র ইউনিয়ন নেতা সিকান্ত শর্মা প্রমুখ।
জনসভায় বক্তারা বলেন, সরকার বিভিন্ন ভুয়া তথ্য- উপাত্ত পরিবেশনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ গণবিরোধী। নতুন করে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার ফলে সরকার এক দিকে যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে সিলেট অঞ্চলের ১ কোটি মানুষকে প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ প্রাকৃতিক সম্পদের মালিক একমাত্র সাধারণ জনগণ। বক্তারা বলেন, গ্যাস সংযোগের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ১৪ই মে গোটাটিকর বিসিকে শান্তিপূর্ণ সমাবেশে স্থানীয় সন্ত্রাসী টুটুল মাহমুদ এর নেতৃত্বে হামলার তীব্র নিন্দা জানান এবং হামলা কারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
বক্তারা, অবিলম্বে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু এবং গোটাটিকর বিসিকে সমাবেশে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবিতে সাধারন জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Share





Related News

Comments are Closed