শাবিতে রোবট প্রতিযোগীতা অনুষ্ঠিত
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো রোবট নিয়ে প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয় এ প্রতিযোগীতা। বিশ^বিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে রোবোটিক্স নিয়ে কাজ করা সংগঠন ‘রোবোসাস্ট’ এ প্রতিযোগীতার আয়োজন করে।
আয়োজকরা জানান, মূলত লাইন ফলোয়িং ক্যাটাগরীতে প্রতিযোগীতা হয়। প্রতিযোগীতায় বিশ^বিদ্যালয়ের মোট ১৭টি টিম অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ‘সাস্ট সিজিবিডি’ নামক দল।
বিজয়ী টিমের সদস্যরা হলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নওশাদ হোসেন, সাহিব আল কাওছার, মোহনা দাস গুপ্তা এবং ইফাজ ইফতি।
এ ছাড়া প্রতিযোগীতায় ১ম ও ২য় রানারআপ হয় যথাক্রমে ‘সাস্ট রোবোড্রইন’ এবং ‘সাস্ট সাইকো’। তাছাড়া শুধু মাত্র মেয়েদের নিয়ে গঠিত টিম ‘রোবো ফলোয়ার’ ৪র্থ স্থান লাভ করে।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেফাত কিবরিয়া এবং দেশের সর্বপ্রথম সোশ্যাল ইন্টারেকশন রোবট তৈরি করা দলের নেতা নওশাদ সজীব প্রমুখ।
অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, তোমরা ইলেকট্রনিক্স প্রোগ্রামিং করো। তোমাদের স্পৃহা ধরে রাখতে হবে। এখন রোবোটিক্স এর সময়। তোমোদের এসব উদ্যোগ দেখে আমার ভালো লাগে। তোমাদের কাজে আমি আনন্দ পাই।
‘রোবোসাস্টের’ সভাপতি রাগীব শাহারিয়ার শুভ জানান, রোবোটিক্স এ শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে। আমাদের বিশ^বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাইরের প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরষ্কার জিতে। আমরা চাই শিক্ষার্থীরা শুধু দেশে নয় দেশের বাইরে গিয়ে প্রতিযোগীতা করুক।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed