Main Menu

শিক্ষক অবমাননার প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নারায়নগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এর অবমাননার প্রতিবাদে ২১ মে শনিবার সকাল সাড়ে ১১টায় এমসি কলেজ প্রধান গেইটের সামনে বৃষ্টি উপেক্ষা করে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। সুজিত দেব রায় এর সভাপতিত্বে ও এমরাজ চৌধুরী এবং তাপস সূত্রধর এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন রুহেল, নিশিত সরকার মিঠু, ইয়াকুব আলী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জন কান্তি, ইসমাইল হোসেন রুহেল, মোশাররফ, বৃষ্টি এলাহী, তমা তালুকদার, সন্দীপ, অধীর, সৈকত, বিভূ, নিটু, হাসান, ইয়াকুব আলী প্রমূখ।
সভাপতির বক্তব্যে সুজিত দেব রায় উক্ত ঘটনাটি সুষ্ঠু তদন্তক্রমে আশু ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান এবং ঘটনাটিকে সাম্প্রদায়িক দৃষ্টিতে না দেখার বিনীত আহŸান জানান।

Share





Related News

Comments are Closed