পবিত্র শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র শবে বরাত উপলক্ষে সব ধরনের আতশবাজি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২২ মে দিবাগত রাতে পরিত্র শবে বরাত উদযাপিত হবে’। পবিত্র শবে বরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মে সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে ক্ষারজাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed