Main Menu

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Manual2 Ad Code

কামরুল হাসান সবুজ, ছতক (সুনামগঞ্জ) থেকে : ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ১২ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের দেয়া আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। ধর্মঘটের কারণে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে চলাচলরত মানুষ সীমাহীন জনদূর্ভোগে পড়েন। যানবাহন না পেয়ে মানুষ ১৩ কিলোমিটার সড়ক পথ পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় ছাতক থানার তদন্ত (ওসি) আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সড়কের বিভিন্ন এলাকায় অবস্থান করে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে দিনব্যাপী ধর্মঘট পালিত হয়।
জানা যায়, ছাতক পৌরসভা কর্তৃপক্ষ অটো-টেম্পু, অটো-রিক্সা, থেকে ইজারাদারের মাধ্যমে ১৪ এপ্রিল থেকে পৌরকর আদায় করে হচ্ছে। এ কর প্রত্যাহারের দাবিতে শুরু থেকে সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিকশা, বেবী-টেকশি (১৬৯৩/৯৩) শ্রমিক ইউনিয়ন সড়ক অবরোধ, মানববন্ধন, স্মারক লিপি, প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। পৌরকর প্রত্যাহারের দাবিতে ১৪ এপ্রিল থেকে ৩দিন লাগাতার সড়ক অবরোধ করে শ্রমিকরা। ১৭ এপ্রিল গোবিন্দগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ১৯ এপ্রিল উপজেলা প্রশাসনের সাথে সমঝোতা বৈঠক বসে। ২ মে গোবিন্দগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক কমিটির সভাপতি সাহার উদ্দিন ৮ মে পর্যন্ত আল্টিমেটাম প্রদান করেন। আল্টিমেটাম অনুযায়ী ৩ মে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বরাবরে স্মারক লিপি প্রদান করে আন্দোলনকারি শ্রমিকরা। এর প্রেক্ষিতে ১৪ মে ছাতক উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের সাথে শ্রমিকরা বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, থানার ওসি আশেক সুজা মামুন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি পরিষদের সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মিয়া, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক কমিটির সভাপতি সাহার উদ্দিন, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিকশা, বেবী-টেকশি (১৬৯৩/৯৩) শ্রমিক ইউনিয়নের সভাপতি আপ্তাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বৈঠকে কোন সুরাহা হয়নি। মেয়র দেশের বাইরে অবস্থান করার কারণে ১৮মে পর্যন্ত আরো ৪দিনের সময় নেন ইউএনও। এ সময় সীমার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের আশ্বাস না পাওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকরা ২০মে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সকল ধরণের পরিবহন ধর্মঘট শুরু করে। সন্ধ্যার আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি পরিষদের সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মিয়ার নেতৃত্বে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে। পরে সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিকশা, বেবী-টেকশি শ্রমিক ইউনিয়নের সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান ইজ্জাদের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি পরিষদের সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মিয়া শ্রমিকদের উদ্দ্যেশে বলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের আশ্বাসে ৩১মে পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পৌরকর্তৃপক্ষের নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং না করে সড়ক দিয়ে যানবাহন পরিচালনা করতে হবে। এতে কোন চালকের কাছ থেকে ৩১ মে পর্যন্ত কোন পৌরকর আদায় করা হবেনা বলে ইউএনও আশ্বাস দিয়েছেন। ইউএনওর দেয়া এ সময় সীমার মধ্যে পৌরকর বন্ধ করা না হলে সুনামগঞ্জ-সিলেট জেলাসহ প্রয়োজনে বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ছাতক পৌরসভা কর্তৃপক্ষের প্রতি হুশিয়ারি উচ্চারন করেন ফলিক মিয়া। এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ শামছুল হক মানিক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য আতাউর রহমান সেলিম, সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটো-রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ময়নূল হক ইদ্রিছ, যুগ্ম সম্পাদক আলতাব আলী, সাংগঠনিক সম্পাদত মটুক মিয়া, অর্থ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক হাছির উদ্দিন, সদস্য সালাহ উদ্দিন ও ঝুনু মিয়া, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিনয় ভূষন দে নেপুরসহ শ্রমিক ইউনিয়নের জেলা ও বিভিন্ন শাখা উপ-শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া পৌরকর আদায় বন্ধ করতে ছাতক পৌরসভা মেয়রকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট মনজিল মোরসেদ ১৫মে তারিখে স্বাক্ষরিত এ লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। ৭দিনের মধ্যে অটো-রিকশা, বেবী ট্যাক্সি, টেম্পু থেকে টেক্স আদায় বন্ধ করে লিখিত ভাবে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। অন্যথায় আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে লিগ্যাল নোটিশে উলে­খ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিকশা, বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইজ্জাদ আলী ও সদস্য আঙ্গুর মিয়ার পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ ছাতক পৌরসভার মেয়রকে এ লিগ্যাল নোটিশ করেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code