জগন্নাথপুরে আম নিলাম নিয়ে মারামারি, আহত ২
জগন্নাথপুর প্রতিনিধি: উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পূর্ব পাড়া জামে মসজিদে জুমআর নামাজের পর আম নিলাম ডাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সাদিপুর পূর্বপাড়া জামে মসজিদে স্থানীয় লোকজন কিছু আম মসজিদে দেন। জুমআর নামাজের পর ঐ আমগুলো নিলাম ডাকের মাধ্যমে মুসল্লীরা নিতে নিলাম ডাকা শুরু হয়। এসময় সাদিপুর গ্রামের আকলু মিয়ার পুত্র কামরুল ইসলাম ও একই গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র তুহিন মিয়ার মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন মসজিদ এলাকায় মূখোমূখী হলে কিল-ঘুষি, লাতি মুড়া ও লাঠির আঘাতে সাদিপুর গ্রামের মৃত রশিদ উল্ল্যার পুত্র প্রতাব মিয়া (৬২), একই গ্রামের শফিক মিয়ার পুত্র রিজভী আহমদ (২৫) আহত হন। এসময় স্থানীয় লোকজনদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতদের উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed