Main Menu

ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরীর সম্মেলন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিতর্কিত ইসলাম বিরোধী শিক্ষানীতি ২০১০ বাতিলের দাবী জানিয়ে জাতীয় মহাসমাবেশ সফলের আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। তিনি বলেন, বিতর্কিত শিক্ষানীতি ২০১০ বাংলাদেশকে ইসলাম ও মুসলমান শূন্য করার এক মহারণকৌশল। অনুসন্ধানে দেখা গেছে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা পাঠ্য বইয়ে মোট গদ্য ও পদ্যের সংখ্যা ১৯৩টি এর মধ্যে হিন্দু লেখকের সংখ্যা ৮১ যাদের বেশির ভাগই ভারতীয় এবং নাস্তিক্যবাদী লেখকের সংখ্যা ৫০ জনেরও বেশি। সব মিলিয়ে বাংলা পাঠ্য বইয়ের ৭০ ভাগেরও বেশি লেখক হিন্দু ও নাস্তিক। তাদের লিখিত ৫ম শ্রেণির বই থেকে বাদ দেয়া হয়েছে বিদায় হজ্জ নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবন চরিত, ৪র্থ শ্রেণির বই থেকে বাদ দেয়া হয়েছে খলিফা হযরত উমর রাঃ এর জীবন চরিত এবং নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম শ্রেণিতে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ন এর কাহীনি ও লালু নামক গল্পে হিন্দুদের কালীপূজা ও পাঠাবলি দেয়ার কাহিনী সহ চিত্রায়ন করা হয়েছে। এ রকম অসংখ্য ইসলামী ভাবধারার লেখা বাদ দিয়ে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যতাবাদী লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে তা কোন দেশপ্রেমিক ইমানদার মুসলমান মেনে নিতে পারেনা।
তিনি আরো বলেন, দেশ, জাতি, ধর্ম, সমাজ ও সভ্যতাকে বাঁচাতে দেশের প্রত্যেক মুসলিম নাগরিককেই আজ জাতি বিধ্বংসী বিতর্কিত শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন ২৬ মে’র মধ্যে বাতিল করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাইর আহবানে ২৭ মে শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দ্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মুফতী মোঃ ফখরুদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতী হেমায়েত উল্লাহ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট জেলা সহ সভাপতি আলহাজ¦ আব্দুল করীম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মোঃ ফজলুল হক প্রমুখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মুফতী মোঃ ফখরুদ্দীনকে সভাপতি ও ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজকে সেক্রেটারী ও মোঃ নূরে আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর কমিটি এবং মোঃ নজির হোসেন কে সভাপতি ও হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনকে সেক্রেটারী করে সিলেট জেলা কমিটি গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed