কমলগঞ্জে একই দিনে নারীসহ ৪ জনের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে গলায় ফাঁস দিয়ে গোপাল রবিদাস (৩২) নামের এক প্রতিবন্ধী আত্নহত্যা করেছে। একই দিনে শমশেরনগর চা বাগানে এক নারীসহ আরো তিনজন মারা যায়। বৃহস্পতিবার (১৯ মে) শমশেরনগর চা বাগান ও ফাঁড়ি বাগান দেওছড়ায় এসব ঘটনা ঘটে।
শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, এ চা বাগানের শ্রমিক বস্তিতে গোপাল রবিদাস নামের এক প্রতিবন্ধী বৃহস্পতিবার বেলা দুইটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকাল নয়টায় বড় লাইন শ্রমিক বস্তির মেনকা বাউরী (৭০) নামের এক বৃদ্ধা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বেলা ১২টায় একই শ্রমিক বস্তির সুদর্শন গোয়ালা (৬০) নামের এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অন্য দিকে বুধবার (১৮ মে) রাত ১২টায় ফাঁড়ি বাগান দেওছড়া চা বাগানের মোহন ছত্রী (১১০) নামের এক বৃদ্ধ বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ একই চা বাগানে নারীসহ চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপাল রবিদাস একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। মেনেকা বাউরী জ্বরে আক্রান্ত হয়ে, সুদর্শণ গোয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে আর মোহন ছত্রী বার্ধক্য জনিত কারণে মারা গেছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed