Main Menu

সিলেটে পানির দাবিতে কলসি হাতে বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার সোনারপাড়ায় পানির দাবিতে খালি কলসি হাতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বিক্ষোভকালে খালি কলসি হাতে গত তিনমাস ধরে পানি না পাওয়ার কষ্টের কথা বললেন নগরীর সোনারপাড়া প্রাইমারি স্কুল গলির বাসিন্দা সামছুন্নাহার, আমেনা বেগম, সাবিয়া বেগম, রুমি বেগম, রাসনা বেগম, মনোয়ারা বেগমসহ অসংখ্য ভূক্তভোগিরা।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় পানির পাওয়ার দাবিতে খালি কলসি হাতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বিক্ষোভকারীরা আল্টিমেটাম দেন যদি অবিলম্বে তারা পানি না পান তাহলে সিটি করপোরেশন অফিস ঘেরাও করতে বাধ্য হবেন।

তাদের অভিযোগ এখানে স্কুল গলির প্রায় ৫০টি পরিবার তিন মাস যাবৎ পানি পাচ্ছে না। সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর আবদুর রকিব তুহিনকে জানানো হলে কাউন্সিলর সর্বাত্মক চেষ্টা করেও তিনি সিসিক কর্তৃপক্ষের দৃষ্টি কাড়তে পারেননি।

ভূক্তভোগিরা জানান পানির জন্য কাউন্সিলর অনেক চেষ্ঠা করেছেন। আমরা সিটির নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীবের কাছে আবেদন করলে তিনি বিষয়টি দু’দিনের মধ্যে সমাধান করার কথা বলে তিন মাসেও আমরা এর কোন সামধান পাইনি।

পানি না পাওয়ার কারণে আমাদের গৃহস্থালি কাজকর্ম ব্যাহত হচ্ছে। আর দু’দিন পরে পবিত্র শবে বরাত তারপর রমজান কীভাবে কি করবো? আমাদের নামাজ-বন্দেগীও ঠিক মতো হচ্ছেনা।

এদিকে সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী পানি পাচ্ছেনা বলে অভিযোগ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের সময় পানি না পাওয়ায় কষ্ট পাচ্ছে।

এব্যাপারে সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাঈল মাহমুদ সুজন জানান, স্কুলের শিক্ষার্থীসহ আশপাশের প্রায় ৫ শতাধিক মানুষ দীর্ঘ দিন থেকে পানির জন্য হাহাকার করছেন। তদুপরি সিসিক কর্তৃপক্ষের উদাসিনতায় মনে হচ্ছে এখানকার লোকজন মনে হয় সাহারা মরুভূমির বাসিন্দা।

বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ আহমদ, আলম মিয়া, আমরোজ হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed