বৃষ্টির পানিতে বিয়ানীবাজার পৌর এলাকায় জলাবদ্ধতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃষ্টি হলেই সিলেটের বিয়ানীবাজার পৌর শহরসহ আশপাশ এলাকায় হাঁটু পানি। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবু থেমে নেই জীবন যাত্রা। গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বুধবার সকাল থেকে আকাশের অবস্থা অনেকটা ভালো ছিলো। দুপুরের আগ পর্যন্ত বৃষ্টির দেখা মিলেনি। যদিও মেঘের আনাগোনা ছিলো আকাশজুড়ে। তবে রাত থেকে আবার অঝোর ধারায় বৃষ্টি নামে। আকাশের গর্জন ছিল। ফলে ভয়ে শিশু-বৃদ্ধরা আতংকে ছিলেন।
বৃহস্পতিবার সকালে একটু থামলেও বেলা বাড়ার সাথে সাথে আবার বেড়ে যায় বৃষ্টির দাপট। ফলে বৃহস্পতিবার সকাল থেকে জনদুর্ভোগ দেখা দেয়। প্রচন্ড বৃষ্টির ফলে সবচাইতে বেশী দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থী ও পথচারীদের।
টানাবৃষ্টির কারণে উপজেলার আধা-পাকা সড়কেই কাদার সৃষ্টি হয়ে যায়। রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ায় যেখানে সেখানে পানি জমে থাকে। সড়কের ছোট গর্তগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ভোগের পরও থেমে নেই মানুষের জীবনযাত্রা। থমকে নেই কর্মব্যস্ততা।
এদিকে টানা বৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরাও মন্দা সময় কাটাচ্ছেন। বেচাকেনা ভালো না হওয়ায় রাতে সময়ের আগে অনেকেই দোকান পাট বন্ধ করতে দেখা গেছে। টানা বৃষ্টি এবং অব্যাহত পাহাড়ী ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকাল ১০টা। আকাশ থেকে নেমে আসে মুষলধারে বৃষ্টি চলে সারা রাত।
মৌসুমী বৃষ্টিতে বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টা। বৃষ্টিতে কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি জমে গেছে। বিয়ানীবাজার থানার সম্মুখ, খাসাড়িপাড়া রোড়, মোকাম রোড়, সরকারি কলেজ সম্মুখ, চাউলগলি, শহিদ টিলা, সুপাতলা রাস্তাসহ পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃষ্টি আর সড়কে জমে থাকা পানির কারণে অফিস ফেরত লোকজন ও স্কুল ফেরত শিক্ষার্থীরা বিপাকে পড়েন।
পৌর শহরের ব্যবসায়ী আব্দুল হালিম হেলাল বলেন, ‘সময়মত যদি সঠিকভাবে নালা-নর্দমাগুলো পরিস্কার করা হলে এ দুর্ভোগে পড়তে হতো না। অনেকগুলো ড্রেনে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।’
বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আবু সাঈদ মুরাদ বলেন,‘ছোট বেলা থেকে দেখছি সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু কার্যকর কোন ব্যবস্থা এ পর্যন্ত চোখে পড়েনি।
সার্বিক বিষয় নিয়ে বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মোঃ তফজ্জুল হোসেন নয়া দিগন্তকে বলেন, পৌরশহরের জলাবদ্ধতার জন্য সওজের অপরিকল্পিত ড্রেন নির্মাণের জন্য জলাবদ্ধতার সৃষ্টিহচ্ছে। আমাদের নিয়ন্ত্রনে যেসমস্ত রাস্তা ও ড্রেন রয়েছে সেগুলো আমরা নিয়মিত পরিস্কার করে থাকি।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed