সিলেট ওসমানী হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকারী-বেসরকারি, স্বায়ত্ব শাসিত সকল মেডিকেল কলেজ হাসপাতাল সমূহের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট জাতীয় দাবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি পালন করে।
দুই দিন ব্যাপীর কর্মসূচীর ২য় দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করেন তারা। এসময় তারা তাদের ১০ দফা দাবী তুলে ধরেন। দাবীগুলোর মধ্যে ছিল- মেডিকেল টেকনোলজিষ্টদের চাকুরীর প্রারম্ভিক বেতনস্তর ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতি করা, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স অবিলম্বে বন্ধ করতে করা এবং তাদেরকে মেডিকেল টেকনোলজিষ্ট হিসেবে সরকারী চাকুরীতে নিয়োগ প্রদানের সুযোগ না দেওয়া, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়োগ বিজ্ঞপ্তির উপর রিট পিটিশন খারিজ পূর্বক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর স্থাপন করা, বিএসএমএমইউ-তে সকল অনুষদের মেডিকেল টেকনোলজিষ্টদের এমএসসি কোর্স চালু সহ বন্ধকৃত বিএসসি ডেন্টাল কোর্স চালু করা, বিএসসি/এমএসসি ডিগ্রীধারী মেডিকেল টেকনোলজিষ্টদের ৯ম গ্রেড পদ সৃষ্টি ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে ডিপ্লোমা সনদধারী মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য ১০ম গ্রেড পদ সৃষ্টি করে পদায়ন করা, পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ সকল অনুষদের মেডিকেল টেকনোলজিষ্টদের প্রাক্টিস রেজিষ্ট্রেশন প্রদান করা, স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত মাইনরস বাস্তবায়ন করা ও সর্বস্তরের মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য ঝুঁকি ভাতা চালু করার ব্যবস্থা করা।
মেডিকেল টেকনোলজিষ্টদের জাতীয় দাবী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুর রশীদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোঃ রফিকুল হক ভূইয়া মিরাস, মোঃ নজরুল ইসলাম, সদস্য মির্জা মনির, আলামিন হোসেন উজ্জল, ওমর ফারুক, আলমগীর আলম, সনজিত চন্দ্র হালদার, শাহাদাত হোসেন মিয়া, রফিকুল ইসলাম রফিক, নিয়াতম উল্লাহ, মাহবুব আলম সজল, মেহেদী হাসান, রানা আহমদ, নাজমূল হাসান নিপু, মোঃ ইউসুফ, জান্নাতুল হোসেন রুবেল, আনন্দ বনিক, মোঃ রাসেল আহমদ, তাপস দাস, নওশাদ, মাহবুব, আনোয়ার হোসেন, নাদিমুল ইসলাম সোহান, অপূর্ব বাড়ই, এনামূল, সাজিদুর রহমান, মিনাক্ষী পন্ডিত, বিলকিস আক্তার, নাছিমা হোসেন, শান্তা বিশ্বাস প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed