আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান
বৈশাখী নিউজ ডেস্ক: এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) সকাল থেকেই এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় তারা সড়ক বন্ধ করে রাস্তায় বসে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা ১১টায় শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিতে তাদের ওপর জলকামান দিয়ে পানি ছোড়ে পুলিশ। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাস্তার ওপর থেকে সরে গিয়ে এখন প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকরা এ ধর্মঘাটে অংশ নেয়।
তাদের দাবি হলো- সকল মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তকরণ, যোগদানের তারিখ হতে এমপিওভুক্ত করা, যাদের আবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা আছে তাদের এমপিওভুক্তকরণ এবং চলতি বছরের মে মাসের মধ্যে এমপিও বিলে অন্তর্ভুক্ত করা।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed