শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কানু দেব নাথ (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে উপজেলার ভুনবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মধু সুধন রায় জানান, রাতে শ্রীমঙ্গল-মিরপুর সড়কের ভুনবি এলাকার রাস্তার পাশে বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রীর কানু দেব নাথের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed